শনিবার, ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeঅন্যান্যআজ বায়ুদূষণে ঢাকার অবস্থান সপ্তম
spot_img
spot_img

আজ বায়ুদূষণে ঢাকার অবস্থান সপ্তম

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: বায়ুুর মান সূচকে ‘অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত হয়েছে ঢাকার বাতাস। আজ শনিবার (১৬ মার্চ) সকাল ৯টার দিকে এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) ১৬৩ স্কোর নিয়ে বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় সপ্তম অবস্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী।

আইকিউএয়ার সূচক অনুযায়ী, সপ্তম অবস্থানে থাকা ঢাকার স্কোর ১৬৩। অর্থাৎ এখানকার বায়ুর মান অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।

তালিকার শীর্ষে থাকা থাইল্যান্ডের চিয়াংমাইয়ের স্কোর ২৩৭ অর্থাৎ সেখানকার বাতাসও খুবই অস্বাস্থ্যকর। দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে আছে যথাক্রমে পাকিস্তানের লাহোর ও ভারতের দিল্লি। লাহোরের স্কোর ২২৭ ও দিল্লির ১৮৯।

আইকিউএয়ার মানদণ্ড অনুযায়ী, স্কোর ৫১ থেকে ১০০ হলে তাকে ‘গ্রহণযোগ্য’ মানের বায়ু হিসেবে বিবেচনা করা হয়। ১০১ থেকে ১৫০ স্কোরকে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’ ধরা হয়। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তা ‘অস্বাস্থ্যকর’ বায়ু। স্কোর ২০১ থেকে ৩০০ হলে তাকে ‘খুবই অস্বাস্থ্যকর’ বায়ু ধরা হয়। ৩০১ থেকে তার ওপরের স্কোরকে ‘দুর্যোগপূর্ণ’ বা ‘ঝুঁকিপূর্ণ’ ধরা হয়।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments