শনিবার, ১৪ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeঅন্যান্যপণ্যের দাম নির্ধারণ রয়েছে কেতাবে’ নেই বাজারে
spot_img
spot_img

পণ্যের দাম নির্ধারণ রয়েছে কেতাবে’ নেই বাজারে

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: গত বৃহস্পতিবার ২৯ ধরণের পণ্যের দাম নির্ধারণ করে দিয়েছে সরকার। কিন্তু বাজারে দেখা যাচ্ছে, এসব পণ্য বেঁধে দেওয়া দামের চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে। তিন দিন হলো ২৯ ধরনের কৃষিপণ্যের দাম নির্ধারণ করে দিয়েছে কৃষি বিপণন অধিদপ্তর। কিন্তু তাদের নির্ধারিত দামে গত তিন দিনে কোথাও ওই পণ্য কিনতে পারেননি ক্রেতারা, এমন অভিযোগ রয়েছে। নির্ধারত দামের চেয়ে অনেক বেশি দামেই কিনতে হচ্ছে। আর ব্যবসায়ীরা বলছেন, ‘অযৌক্তিক দাম নির্ধারণ করে বিপণন অধিদপ্তর দেশের মানুষের সঙ্গে কৌতুক করছেন। ওই দামে পণ্য বিক্রি সম্ভব নয়।

২০১৮ সালের কৃষি বিপণন আইনে কৃষিপণ্যের যৌক্তিক দাম নির্ধারণ এবং তা বাস্তবায়ন উভয় দায়িত্ব কৃষি বিপণন অধিদপ্তরের। এটা বাস্তবায়নে বাধা দূর করতে সর্বোচ্চ এক বছরের কারাদণ্ড এবং এক লাখ টাকা জরিমানা অথবা উভয় দণ্ডের বিধান রয়েছে। কৃষি বিপণন বিধিমালা ২০২১-এ অধিদপ্তরকে জেলা, উপজেলা এবং বাজার ভিত্তিক সমন্বয় কমিটি গঠন করে পণ্যের দাম বাস্তবায়ন করতে বলা হয়েছে।

বাণিজ্য প্রতিমন্ত্রী এবং ভোক্তা অধিদপ্তরের মহাপরিচালক দুজনেই বলেছেন, ‘আইনে ওইসব পণ্যের দাম নির্ধারণ ও বাস্তবায়নের দায়িত্ব কৃষি বিপণন অধিদপ্তরের। তারা বাস্তবায়ন করবে আশা করছি।

জবাবে কৃষি বিপণন অধিদপ্তরের মহাপরিচালক মো. মাসুদ করিম বলেন, ‘আমরা বাস্তবায়নের জন্য অভিযান পরিচালনা করতে পারি না। এরজন্য সরকারের অনেক সংস্থা আছে। আমরা মামলা করতে পারি।

গত বৃহস্পতিবার ২৯ ধরণের পণ্যের দাম নির্ধারণ করা হয়েছে। তাতে কোন পর্যায়ে কোন পণ্যের দাম কত হবে তা বলে দেয়া হয়েছে। যেমন ব্রয়লার মুরগির উৎপাদন খরচ ১৪৫ টাকা ৭৮ পয়সা। উৎপাদন পর্যায়ে দাম ১৫১ টাকা ৮১ পয়সা, পাইকারি পর্যায়ে ১৬২ টাকা ৬৯ পয়সা এবং খুচরা পর্যায়ে ১৭৫ টাকা ৩০ পয়সা।

একইভাবে গরুর মাংসের উৎপাদন খরচ ৫৮৭ টাকা ৫০ পয়সা। উৎপাদন পর্যায়ে দাম প্রতি কেজি ৬০৫ টাকা ১৩ পয়সা, পাইকারি পর্যায়ে ৬৩১ টাকা ৬৯ পয়সা এবং খুচরা পর্যায়ে ৬৬৪ টাকা ৩৯ পয়সার কথা বলা হয়েছে।

ডিমের (এক পিস) উৎপাদন খরচ ৮ টাকা ৮১ পয়সা। উৎপাদন পর্যায়ে দাম ৯ টাকা ৫ পয়সা, পাইকারি পর্যায়ে ৯ টাকা ৬১ পয়সা এবং খুচরা পর্যায়ে ১০ টাকা ৪৯ পয়সা। দেশি পেঁয়াজ উৎপাদন খরচ ৪৪ টাকা, উৎপাদক পর্যায়ে দাম ৪৪ টাকা ৩০ পয়সা, পাইকারি ৫৩ টাকা ২০ পয়সা, খুচরা ৬৫ টাক ৪০ পয়সা। এভাবে পণ্যগুলোর দাম কোন পর্যায়ে কত তা নির্ধারণ করে দেয়া হয়েছে।

কিন্তু বাজারে ব্রয়লার মুরগি কেজি ২২০টাকা, গরুর মাংসের কেজি ৭৫০ টাকা, প্রতি পিস ডিম ১২ টাকা, দেশি পেঁয়াজ কেজি ৮০-৯০ টাকা দরে বিক্রি হচ্ছে বলে জানা গেছে। এই হিসেবে প্রতিটি পণ্যের দামই বেধে দেয়া দামের চেয়ে ২০ থেকে ৪০ ভাগ বেশি।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments