ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের তৃতীয় কার্যদিবস বুধবার, ২০ মার্চ ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৩৭ টি কোম্পানির মোট ৪৪ লাখ ৫৫ হাজার ২৪৩টি শেয়ার ২৮ কোটি ১৯ লাখ ৯১ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন করেছে এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড। কোম্পানিটির ৬ কোটি ৪৪ লাখ ২৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিন সিটি জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৩ কোটি ১৪ লাখ ৫৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়ে দ্বিতীয় এবং রূপালী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ২ কোটি ৮৫ লাখ ৯৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়ে তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়া ব্লক মার্কটে আরো লেনদেন করেছে- কর্ণফুলী ইন্স্যুরেন্সের ২ কোটি ৭৬ লাখ ৭২ হাজার, বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ১ কোটি ৮০ লাখ, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ১ কোটি ৬৯ লাখ ৫৯ হাজার টাকা, এটলাস বাংলাদেশের ১ কোটি ৪৩ লাখ টাকা, প্যারামাউন্ট টেক্সটাইলের ৬০ লাখ টাকা, বেক্সিমকোর ৫৫ লাখ ৬৭ হাজার টাকা এবং ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের কোম্পানি লিমিটেডের ৫৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.
































Recent Comments