বুধবার, ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবাজার বিশ্লেষণপতন থেকে বের হওয়ার পথে পুঁজিবাজার
spot_img
spot_img

পতন থেকে বের হওয়ার পথে পুঁজিবাজার

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ বৃহস্পতিবার ২১ মার্চ, ২০২৪ তারিখ সপ্তাহের শেষ কার্যদিবসে পুঁজিবাজারে সূচক উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। সেই সাথে বেড়েছে বেশিরভাগ শেয়ারের দর। এদিন দৈনিক লেনদেনেও রয়েছে ইতিবাচক প্রভাব। দিন শেষে আজ ৭৬.৩২ শতাংশ শেয়ারের দর বেড়েছে।

জানা যায়, আজ ২১ মার্চ ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১.১৭ শতাংশ বা ৬৯.০৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৯৪১.৬৬ পয়েন্ট। আর ডিএসই শরিয়াহ সূচক ১৫.৪৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ২৯৩.০৩ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ২৫.৪৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৫৭.৭১ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৯৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩০৩ টির, কমেছে ৪৪ টির এবং অপরিবর্তিত রয়েছে ৫০ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৭৬.৩২ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ১৮ কোটি ৭৭ লাখ ১৩ হাজার ১৬৬ টি শেয়ার ১ লাখ ৭৪ হাজার ২১০ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৬১০ কোটি ৮ লাখ ৭৪ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ২০ মার্চ ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১.০০৫ শতাংশ বা ৫৮.৪৮ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ৫ হাজার ৮৭২.৫৮ পয়েন্ট। আর ডিএসই শরিয়াহ সূচক ৯.১৯ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১ হাজার ২৭৭.৫৭ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ১২.১৭ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ২ হাজার ৩২.২৮ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৪০১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ৩০৫ টির, কমেছে ৫২ টির এবং অপরিবর্তিত রয় ৪৪ টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ৭৬.০৫ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পায়। সারাদিনে ডিএসইতে ১৩ কোটি ৬৯ লাখ ৩৯ হাজার ৫৯ টি শেয়ার ১ লাখ ৪৫ হাজার ১৮৪ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৪২২ কোটি ৮৩ লাখ ০৭ হাজার টাকা।

উল্লেখ্য, সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ১৮৭ কোটি ২৫ লাখ ৬৭ হাজার টাকা।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments