বুধবার, ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনমারা গেছেন বর্ষীয়ান অভিনেতা পার্থ সারথি দেব
spot_img
spot_img

মারা গেছেন বর্ষীয়ান অভিনেতা পার্থ সারথি দেব

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন ভারতীয় বাংলা সিনেমার বর্ষীয়ান অভিনেতা পার্থ সারথি দেব। শুক্রবার (২২ মার্চ) ভারতীয় সময় রাত ১১টা ৫০ মিনিটে কলকাতার একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। গত ৪২ দিন ধরে সংকটজনক অবস্থায় ভেন্টিলেশনে চিকিৎসা চলছিল এ অভিনেতার। শুক্রবার রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

দীর্ঘ ৪০ বছর অভিনয় দুনিয়ার সঙ্গে জুড়ে ছিলেন অভিনেতা পার্থ সারথি দেব। বহু ধারাবাহিক সহ ২০০টিরও বেশি সিনেমায় কাজ করেছেন অভিনেতা পার্থ সারথি দেব। নাটকের মঞ্চেও ছিল তার সাবলীল অভিনয়। ‘চুনী-পান্না’, ‘জয়ী’, ‘মিঠাই’-এর মতো সিরিয়ালে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন তিনি।

সম্প্রতি নন্দিতা রায়, শিবপ্রসাদ মুখোপাধ্যায় পরিচালিত ‘রক্তবীজ’-এ দেখা গিয়েছিল তাকে। তার মৃত্যুতে ভেঙে পড়েছেন জয়জিৎ বন্দ্যোপাধ্যায় ও রূপাঞ্জনা মিত্রসহ তার বিভিন্ন সহশিল্পীরা।

জয়জিৎ ব্যানার্জি তার ফেসবুকের পাতায় লেখেন, ‘চলে গেলেন একজন অসাধারণ অভিনেতা পার্থসারথি দেব। থাক আজ আর আমাদের সেসব দিনের কথা বলবোনা কমরেড।

অভিনেত্রী রপাঞ্জনা মিত্র পার্থসারথি দেবকে নিয়ে নিজে ফেসবুকে লম্বা পোস্ট করেন। স্মৃতির পাতা থেকে অভিনেত্রী রূপাঞ্জনা লেখেন, “পার্পল স্টুডিওতে তোমার এক ছবির কাজ চলছিল আর আমাদের অনুরাগের ছোঁয়ার শুট চলছিল…তুমি নিজে এসে দেখা করে গেলে.., কয়েকজন তোমার চেনা শিল্পী আছে জেনে তুমি তোমার শট দিয়ে আমাদের সিন দেখতে এসেছিলে, এই তো গেলো মাসের কথা…court scene চলছিল আমাদের।

Debdut Ghosh দা , Dibyojyoti Dutta, Arjun Chakrabarty, আর আমি তোমার চেনা কয়েকজনের মধ্যে আছি জেনে তুমি আমাদের সাথে এসে বসলে একটু অবসর সময় কাটালে, অল্প আড্ডা এবং সেই প্রাণ খোলা হাঁসি আবার হাঁসলাম আমরা… চা খেলাম, তারপর আবার যে যার মতো শট দিতে যাওয়া… তার আগে সেই পুরোনো ডাকটা আবার তোমার মুখে শুনলাম ‘রূপসী রে দেখা হচ্ছে আবার’…”

রূপাঞ্জনা আরও লেখেন, ‘জানতাম না ওইটাই আমাদের শেষ দেখা…ইন্ডাস্ট্রিতে কিছু সিনিয়র শিল্পীদের মধ্যে তুমি সেই একজন যে আমাদের মতন নতুন শিল্পীদের bully হওয়া থেকে বাঁচাতে সেই সময়…স্নেহ এবং সাহায্যের হাত সব সময় বাড়িয়ে দিতে তাই আমরাও তোমাকে সম্মানের স্থানেই রেখেছি এবং রাখবো…তুমিও টাটা বলতে কাজ সেরে বাড়ি ফেরার সময়…তোমাকেও টাটা বলছি আজ…Have a safe journey!! Goodbye!! পার্থ সারথি দেব।’

ব্যক্তিগত জীবনে একসময় দূরদর্শনের মেকআপ আর্টিস্ট বিনীতা দেব বন্দ্যোপাধ্যায়কে বিয়ে করেছিলেন অভিনেতা। তাদের এক কন্যা সন্তানও রয়েছে। দীর্ঘদিন ধরেই তাদের সেই সম্পর্কে তিক্ততা তৈরি হয়। পরবর্তীতে আইনি বিচ্ছেদও হয়ে যায় দুজনের। হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়েছে, অভিনেতার অসুস্থতায় সাবেক স্ত্রী বিনীতা বা তার মেয়ে কেউই খোঁজ নেননি বলে জানা গেছে।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments