ডেইলি শেয়ারবাজার ডেস্ক: গণহত্যা দিবস পালনের লক্ষ্যে সোমবার ২৫ মার্চ, ২০২৪ তারিখ জাতীয় পর্যায়ে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। ২৫ মার্চ রাত ১১টা থেকে ১১টা ১ মিনিট পর্যন্ত অর্থাৎ এই ১ মিনিট সারাদেশে প্রতীকী ‘ব্ল্যাক আউট’ পালন করা হবে। তবে কেপিআই এবং জরুরি স্থাপনাসমূহ এ কর্মসূচির আওতামুক্ত থাকবে। আজ শনিবার ২৩ মার্চ, ২০২৪ তারিখ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

জানা যায়, আগামী ২৫ মার্চ মুক্তিযুদ্ধ জাদুঘরে সকাল সাড়ে ১০টায় গণহত্যা দিবসের ওপর আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সারা দেশে গণহত্যা ও মুক্তিযুদ্ধ বিষয়ক গীতিনাট্য ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। স্কুল, কলেজ এবং মাদ্রাসাসহ সব শিক্ষাপ্রতিষ্ঠানে বিশিষ্ট ব্যক্তি এবং বীর মুক্তিযোদ্ধাদের কণ্ঠে ২৫ মার্চ গণহত্যার স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
এছাড়া ঢাকাসহ সব সিটি করপোরেশনের মিনিপোলগুলোতে গণহত্যার ওপর দুর্লভ আলোকচিত্র ও প্রামাণ্যচিত্র প্রচার করা হবে। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী বাণী দেবেন।
উল্লেখ্য, ১৯৭১ সালের ২৫ মার্চের রাতটি ছিল ভয়াবহ একটি রাত। ঢাকা শহর হয়েছিল ধ্বংসস্তূপ। ইতিহাসের জঘন্যতম গণহত্যায় সেই কালরাতে বর্বর পাকিস্তানি বাহিনী উল্লাসে মেতেছিল।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.
































Recent Comments