মঙ্গলবার, ২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদজঞ্জাল থেকে বের হচ্ছে বিডি ওয়েল্ডিং: ফের আশাবাদি বিনিয়োগকারীরা
spot_img
spot_img

জঞ্জাল থেকে বের হচ্ছে বিডি ওয়েল্ডিং: ফের আশাবাদি বিনিয়োগকারীরা

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: দীর্ঘদিন নিষ্ক্রিয় থাকার পর ফের ঘুরে দাঁড়াতে শুরু করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের বাংলাদেশ ওয়েল্ডিং ইলেকট্রোডস লিমিটেডের (বিডি ওয়েল্ডিং)। সর্বশেষ অর্থবছরে ডিভিডেন্ড ঘোষণা এবং ফ্যাক্টরী চালুর প্রক্রিয়ায় থাকায় কোম্পানিটিকে নিয়ে নতুন করে চিন্তা-ভাবনা শুরু করেছেন বিনিয়োগকারীরা। তারওপর বিডি ওয়েল্ডিংকে পুনরায় বাঁচাতে আলিফ গ্রুপের মালিকানায় আসার খবর বিনিয়োগকারীদের আশার আলো আরো জীবিত করেছে। যে কারণে স্টক এক্সচেঞ্জে কোম্পানিটির শেয়ার দরে ইতিবাচক প্রভাব পড়ছে বলে জানা গেছে।

জানা যায়, ৩০ জুন ২০১৯ সমাপ্ত অর্থবছরের জন্য ১% বোনাস শেয়ার ঘোষণা করে কোম্পানিটি ‘জেড’ ক্যাটাগরির জঞ্জাল থেকে বেরিয়ে ‘বি’ ক্যাটাগরিতে স্থান নিতে যাচ্ছে। এতে করে ‘জেড’ ক্যাটাগরিতে থাকার কারণে স্পন্সর/পরিচালকদের শেয়ার স্থানান্তরের যে নিষেধাজ্ঞা ছিল তাও উঠে যাবে। ফলে আইসিবি’র কাছ থেকে আলিফ গ্রুপের শেয়ার কেনায় আর কোন বাধা থাকবে না। এদিকে কোম্পানির ফ্যাক্টরী ইতিমধ্যে চট্টগ্রাম থেকে ঢাকার ধামরাইয়ে স্থাপন করা হয়েছে। বিএমআরই’র কাজ চলছে। শিগগিরই বিডি ওয়েল্ডিং পুনরায় উৎপাদনে ফিরবে। এছাড়া জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) পাওনা ১ কোটি ৮৯ লাখ ৫৫ হাজার ৩৭৭ টাকার বিচারাধীন মামলা চলতি মাসে নিষ্পত্তি হওয়ার কথা রয়েছে।

তাই উল্লেখিত ইতিবাচক খবরে কোম্পানির বিনিয়োগকারীরা ফের আশাবাদি হয়ে উঠছেন। এছাড়া সামনে কোম্পানির উজ্জল ভবিষ্যত বিবেচনায় নতুন বিনিয়োগকারীদেরও এ কোম্পানির শেয়ার কেনার প্রতি আগ্রহ দেখা যাচ্ছে। যে কারণে কোম্পানির শেয়ার দরে ইতিবাচক প্রভাব পড়ছে।

উল্লেখ্য,  রাষ্ট্রায়ত্ত বিনিয়োগ প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) কাছ থেকে কোম্পানিটির ২৫ দশমিক ২৬ শতাংশ শেয়ার কিনে নেবে আলিফ গ্রুপ। এজন্য এরই মধ্যে আইসিবির সঙ্গে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কাছ থেকে অনুমোদন পাওয়ার পর শেয়ার হস্তান্তর প্রক্রিয়া কার্যকর হবে।

জানা যায়, বিডি ওয়েল্ডিংয়ের আর্থিক অবস্থা পরিবর্তনের জন্য আইসিবির পক্ষ থেকে বিভিন্নভাবে চেষ্টা করা হয়েছে। আইসিবির কাছে থাকা বিডি ওয়েল্ডিংয়ের ১ কোটি ৮ লাখ ৪০ হাজার শেয়ার আলিফ গ্রুপের কাছে বিক্রির সিদ্ধান্ত নিয়েছে রাষ্ট্রায়ত্ত বিনিয়োগ প্রতিষ্ঠানটি।

১৯৬৭ সালে যাত্রা করা আলিফ গ্রুপের বর্তমানে টেক্সটাইল, গার্মেন্টস, মার্চেন্ট ব্যাংক, অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, রিয়েল এস্টেট, গান বাংলা টিভি, বাংলাদেশ প্রিমিয়ার লিগের ফ্র্যাঞ্চাইজি বরিশাল বার্নার্স ও ইস্টার্ন ইউনিভার্সিটিতে বিনিয়োগ রয়েছে। গ্রুপটির নিজেদের কোনো কোম্পানি পুঁজিবাজারে তালিকাভুক্ত না হলেও এখন পর্যন্ত দুটি তালিকাভুক্ত কোম্পানির মালিকানা কিনে নিয়েছে তারা। এর মধ্যে ২০১৭ সালে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের মালিকানাধীন সিএমসি কামালকে কিনে নেয় গ্রুপটি। তাছাড়া একই বছর ওভার দ্য কাউন্টার মার্কেটে (ওটিসি) থাকা সজীব নিটওয়্যারকেও কিনে মূল মার্কেটে নিয়ে আসে আলিফ গ্রুপ।

এ ব্যাপারে আলিফ গ্রুপের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, কোম্পানিটি ইন্ডাস্ট্রিয়াল অক্সিজেন ও ওয়েল্ডিং ইলেকট্রোডস উৎপাদন করে। বাজারে কোম্পানিটির পণ্যের ভালো চাহিদা রয়েছে। বতর্মানে ওয়েল্ডিং ইলেকট্রোডস ও ইন্ডাস্ট্রিয়াল অক্সিজেনের বাজারে বহুজাতিক কোম্পানি লিন্ডে বিডির একক আধিপত্য রয়েছে। তবে বিডি ওয়েল্ডিং কারখানা সংস্কার করে আবার চালু করা গেলে এটি একটি ভালো বিনিয়োগ হবে বলে আমরা মনে করছি। এসব দিক বিবেচনা করেই আলিফ গ্রুপ কোম্পানিটির শেয়ার কেনার সিদ্ধান্ত নিয়েছে। শেয়ার বিক্রির অনুমোদন সংক্রান্ত সবকিছু আইসিবিই দেখছে। বিএসইসির কাছ থেকে চূড়ান্ত অনুমোদন পাওয়ার পর তা কার্যকর হবে বলে জানান তিনি।

এ ব্যাপ‌া‌রে বিডি ওয়েল্ডিংয়ের ব্যবস্থাপনা পরিচালক এস.এম নুরুল ইসলাম জানান, উৎপাদন চালু করার আপ্রাণ চেষ্টা চল‌ছে। ত‌বে বড় সমস্যা হ‌চ্ছে ফান্ড নি‌য়ে। এখন ব্যাংক থে‌কে ঋণ নি‌তে পার‌লে দ্রুত উৎপাদন চালু কর‌তে পারতাম। কিন্তু ব্যাংক ঋণ নি‌তে বড় বাধা হ‌চ্ছে, আই‌সি‌বির ম‌নো‌নিত প‌রিচালক‌রা রা‌জি না হ‌লে ঋণ নেওয়া যা‌বে না। এখন আই‌সি‌বি তা‌দের শেয়ার ট্রান্সফার ক‌রে দি‌তে চা‌চ্ছে। এ‌জিএমটা হ‌য়ে গে‌লে অ‌নেকটা সমাধান হ‌বে ব‌লে জানান তি‌নি।

 

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/রু.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments