ডেইলি শেয়ারবাজার ডেস্ক: টানা ১০ বছর প্রবাস জীবন কাটিয়ে গ্রামে ফেরে হাসান। তখন টের পায়, তার মনের মানুষ লিলি আর তার সঙ্গে নেই। বদলে গেছে অনেক। হাসান খুঁজতে থাকে, এই দূরত্বের কারণ। প্রবাস জীবন থেকে ফেরা অসহায় এক প্রেমিকের গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘তুই আমারই’ নাটক। সাদাত রাসেলের গল্প, চিত্রনাট্য ও সংলাপে এটি নির্মাণ করেছেন তৌফিকুল ইসলাম।

নাটকট প্রসঙ্গে পরিচালক তৌফিকুল ইসলাম বলেন, ‘এটি একটি একান্নবর্তী পারিবারের গল্প। যেখানে প্রেম আছে, বিরহ আছে, আনন্দ আছে আবার সম্পদের জটিলতাও আছে। তারই ভেতর একটু আলাদা হয়ে ধরা দিয়েছে বিদেশ ফেরত এক প্রেমিক আর দেশে অপেক্ষা করা প্রেমিকার গল্প।
নাটকটিতে হাসান চরিত্রে অভিনয় করেছেন মুশফিক আর ফারহান এবং লিলি চরিত্রে অভিনয় করেছেন সাদিয়া আয়মান।
প্রযোজক এসকে সাহেদ আলী জানান, সিএমভির ঈদ আয়োজনে ‘তুই আমারই’ নাটকটি মুক্তি পাবে প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.
























Recent Comments