
ডেইলি শেয়ারবাজার ডেস্ক: আজ সপ্তাহের শেষ কার্যদিবস ২৮ মার্চ, ২০২৪ তারিখ বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা শেয়ার দর বৃদ্ধির শীর্ষে রয়েছে আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ কোম্পানিটির শেয়ারের দর বেড়েছে ২ টাকা ৩০ পয়সা বা ৯.৭৯ শতাংশ। কোম্পানিটির শেয়ারের সর্বশেষ লেনদেন দর হয়েছে ২৫ টাকা ৮০ পয়সা। এদিকে আফতাব অটোমোবাইলস লিমিটেডের দর ৩ টাকা ৬০ পয়সা বা ৮.৬৩ শতাংশ বেড়ে গেইনার তালিকার দ্বিতীয় এবং একমি পেস্টিসাইড লিমিটেডের ১ টাকা ৮০ পয়সা বা ৮.০৪ শতাংশ দর বেড়ে এই তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
দিনটিতে এই তালিকায় আরোও রয়েছে- নিটল ইন্স্যুরেন্স, বিচ হ্যাচারি, নাভানা ফার্মা, জিকিউ বলপেন, ইস্টার্ন হাউজিং, লাভেলো আইসক্রিম এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.
























Recent Comments