ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের চতুর্থ কার্যদিবস ৩ এপ্রিল, ২০২৪ তারিখ বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন লুজার বা দর পতনের শীর্ষে রয়েছে প্যারামাউন্ট ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ কোম্পানিটির শেয়ারের দর কমেছে ২ টাকা ২০ পয়সা বা ৫.৪৯ শতাংশ। এদিকে ইস্টল্যান্ড ইন্স্যুরেন্সের শেয়ারের দর ৫.২৮ শতাংশ কমে এই তালিকায় দ্বিতীয় এবং নিটল ইন্স্যুরেন্সের শেয়ারের দর ৪.৯২ শতাংশ কমে এই তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়া এই তালিকায় আরও রয়েছে এক্সপ্রেস ইন্স্যুরেন্স, এশিয়াটিক ল্যাবরেটরিজ, এমারেল্ড অয়েল, ইস্টার্ন ব্যাংক, উত্তরা ফাইন্যান্স, ফার্স্ট ফাইন্যান্স এবং এবি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.


































Recent Comments