ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের চতুর্থ কার্যদিবস ৩ এপ্রিল, ২০২৪ তারিখ বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে অংশ নেয়া ৩৮ কোম্পানির মোট ৩৬ কোটি ৩০ লাখ ১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার শেয়ার লেনদেন করেছে বেক্সিমকো ফার্মা। কোম্পানিটির আজ ৮ কোটি ৩৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে ব্লক মার্কেটে। এদিকে আলিফ ইন্ডাস্ট্রিজের ৬ কোটি ৩৫ লাখ ২৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়ে দ্বিতীয় এবং এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজের ৫ কোটি ৬৮ লাখ ৫৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়ে তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়া ব্লক মার্কেটে আরও লেনদেন করেছে স্কয়ার ফার্মা, ওরিয়ন ইনফিউশন, বাংলাদেশ স্টিল, বেক্সিমকো, লাভেলো, এইচ আর টেক্সটাইল এবং এক্সপ্রেস ইন্স্যুরেন্স।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.


































Recent Comments