সোমবার, ২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবাজার বিশ্লেষণঈদের আগে হতাশায় বিনিয়োগকারীরা
spot_img
spot_img

ঈদের আগে হতাশায় বিনিয়োগকারীরা

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ বৃহস্পতিবার ০৪ এপ্রিল, ২০২৪ তারিখ সপ্তাহের শেষ কার্যদিবসে পুঁজিবাজারে সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। সেই সাথে বেড়েছে বেশিরভাগ শেয়ারের দর ও দৈনিক লেনদেনে পরিমান। দিন শেষে আজ ৫৫.৯১ শতাংশ শেয়ারের দর বেড়েছে।

জানা যায়, আজ ৪ এপ্রিল ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৩৪ শতাংশ বা ২০.০৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৭৯৬.১২ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৯.২৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ২৬৬.৪০ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ০.৭৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১৪.৯২ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৯৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২২২ টির, কমেছে ১১৩ টির এবং অপরিবর্তিত রয়েছে ৬২ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৫৫.৯১ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ১৪ কোটি ৫৯ লাখ ৬ হাজার ৫৮৩ টি শেয়ার ১ লাখ ২১ হাজার ৭২৫ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৪৩৬ কোটি ৭৫ লাখ ২২ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ০৩ এপ্রিল ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৬৫ শতাংশ বা ৩৭.৬৭ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ৫ হাজার ৭৭৬.০৭ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১১.৮২ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১ হাজার ২৫৭.১৬ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ১২.৪১ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ২ হাজার ১৪.১৩ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৯৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছিল ২৭৯ টির, কমেছিল ৬৪ টির এবং অপরিবর্তিত রয়েছিল ৫২ টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ৭০.৬৩ শতাংশ শেয়ারের দর বেড়েছিল। সারাদিনে ডিএসইতে ১১ কোটি ৫৯ লাখ ৫৫ হাজার ৯৭৩ টি শেয়ার ১ লাখ ১৪ হাজার ৬১৩ বার হাতবদল হয়েছিল। আর দিন শেষে লেনদেন হয়েছিল ৪৩৩ কোটি ৯৬ লাখ ৫২ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ২ কোটি ৭৮ লাখ ৭০ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.৫১ শতাংশ বা ৮৪.৪০ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১৬ হাজার ৬১৪.৪৬ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ১৯১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৯৭ টির, কমেছে ৬৫ টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯ টির। আজ দিন শেষে সিএসইতে লেনদেন হয়েছে ১৪ কোটি ৭ লাখ ৯৯ হাজার ৩৬ টাকা।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এ.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments