ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের শেষ কার্যদিবস ৪ এপ্রিল, ২০২৪ তারিখ বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে শীর্ষে রয়েছে মালেক স্পিনিং মিলস পিএলসি। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ কোম্পানিটির সর্বোচ্চ ২০ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিকে শাইনপুকুর সিরামিক্সের ১৮ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়ে তালিকায় দ্বিতীয় এবং আলিফ ইন্ডাস্ট্রিজের ১৭ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়াও লেনদেনে শীর্ষ ১০ কোম্পানির তালিকায় আরও রয়েছে সেন্ট্রাল ফার্মা, লাভেলো, এশিয়াটিক ল্যাবরেটরিজ, ওরিয়ন ফার্মা, ফু-ওয়াং সিরামিকস, গোল্ডেন সন এবং ম্যাকসন্স স্পিনিং লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.


































Recent Comments