ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: চলতি সপ্তাহে পুঁজিবাজারে তালিকাভুক্ত ৭ কোম্পানির পরিচালনা পর্ষদের সভা (বোর্ড সভা) অনুষ্ঠিত হবে। কোম্পানিগুলো হলো- সাইফ পাওয়ারটেক, বাংলাদেশ শিপিং করপোরেশন, ইমাম বাটন, বে লিজিং, বাংলাদেশ ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, রূপালী লাইফ ও মেঘনা লাইফ।

সাইফ পাওয়ারটেক লিমিটেড: আগামী ২৪ আগস্ট বেলা ২টা ৪৫ মিনিটে পর্ষদ সভা অনুষ্ঠিত হবে। সভায় ২০২০ সালের ৩১ মার্চ সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।
বাংলাদেশ শিপিং করপোরেশন: আগামী ২৪ আগস্ট বেলা ৩টায় পর্ষদ সভা অনুষ্ঠিত হবে। সভায় ২০২০ সালের ৩১ মার্চ সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।
ইমাম বাটন ইন্ডাস্ট্রিজ লিমিটেড: আগামী ২৬ আগস্ট বেলা ৩টায় পর্ষদ সভা অনুষ্ঠিত হবে। সভায় ২০২০ সালের ৩১ মার্চ সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।
বে লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড: আগামী ২৬ আগস্ট বিকাল ৪টায় পর্ষদ সভা অনুষ্ঠিত হবে। সভায় ২০২০ সালের ৩১ মার্চ সমাপ্ত প্রথম প্রান্তিকের এবং ৩০ জুন ২০২০ সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।
বাংলাদেশ ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড: আগামী ২৭ আগস্ট রাত ৮টায় পর্ষদ সভা অনুষ্ঠিত হবে। সভায় ২০২০ সালের ৩১ মার্চ সমাপ্ত প্রথম প্রান্তিকের এবং ৩০ জুন ২০২০ সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।
রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড: আগামী ২৭ আগস্ট বেলা ৩টায় পর্ষদ সভা অনুষ্ঠিত হবে। সভায় ২০১৯ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, ৩১ মার্চ ২০২০ সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং ৩০ জুন ২০২০ সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।
মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড: আগামী ৩১ আগস্ট বেলা সাড়ে ৩টায় পর্ষদ সভা অনুষ্ঠিত হবে। সভায় ২০১৯ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, ৩১ মার্চ ২০২০ সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং ৩০ জুন ২০২০ সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। সূত্র: ডিএসই
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম
























Recent Comments