
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ মঙ্গলবার ১৬ এপ্রিল, ২০২৪ তারিখ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ কোম্পানিটির সর্বোচ্চ ২৬ কোটি ৩৬ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। তালিকায় দ্বিতীয় স্থানে থাকা লাভেলো আইসক্রিম শেয়ার লেনদেন করেছে ২০ কোটি ২৭ লাখ ৪০ হাজার টাকার। এবং গোল্ডেন সন লিমিটেডের ১৬ কোটি ২ লাখ ৬০ হাজার টাকার শেয়ার হাতবদলের মাধ্যমে লেনদেনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে ওঠে এসেছে।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- ফু-ওয়াং ফুড, ফু-ওয়াং সিরামিকস, বেস্ট হোল্ডিংস, আলিফ ইন্ডাস্ট্রিজ, সিটি জেনারেল ইন্স্যুরেন্স, শাইনপুকুর সিরামিকস এবং প্যারামাউন্ট টেক্সটাইল পিএলসি।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


























Recent Comments