
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের প্রথম কার্যদিবস ২১ এপ্রিল, ২০২৪ তারিখ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা শেয়ার দর বৃদ্ধির শীর্ষে রয়েছে প্যারামাউন্ট ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ কোম্পানিটির শেয়ারের দর বেড়েছে ৫ টাকা ৮০ পয়সা বা ৯.৯৭ শতাংশ। এদিকে গোল্ডেন সন লিমিটেডের শেয়ারের দর ১ টাকা ৭০ পয়সা ৮.১০ শতাংশ বেড়ে এই তালিকার দ্বিতীয় স্থানে এবং শাশা ডেনিমসের শেয়ারের দর ১ টাকা ৫০ পয়সা বা ৬.৭৯ শতাংশ বেড়ে এই তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
দিনটিতে এই তালিকায় আরোও রয়েছে- রবি আজিয়াটা, ফার্মা এইডস, স্যালভো ক্যামিকেল, পূবালী ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক, দেশবন্ধু পলিমার এবং কোহিনূর ক্যামিকেল কোম্পানি লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments