ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি আমান কটন ফাইবার্স লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা (বোর্ড সভা) স্থগিত করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভা (বোর্ড সভা) গতকাল সোমবার ২২ এপ্রিল, ২০২৪ তারিখ বিকাল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু অনিবার্য কারণে কোম্পানিটির পর্ষদ সভা স্থগিত করা হয়েছে।
সভায় কোম্পানিটির ৩১ মার্চ, ২০২৪ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি ইপিএস প্রকাশ করা হবে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments