
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের শেষ কার্যদিবস ২৫ এপ্রিল, ২০২৪ তারিখ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন লুজার বা শেয়ার দর পতনের শীর্ষে রয়েছে বাটা সু লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ কোম্পানিটির শেয়ারের দর কমেছে ৮ টাকা বা ৩.৭৭ শতাংশ। এদিকে রেনাটা লিমিটেডের শেয়ারের দর ৩ শতাংশ কমে তালিকায় দ্বিতীয় স্থানে এবং ইউনাইটেড পাওয়ার জেনারেশন এন্ড ডিসট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ও শেয়ারের দর ৩ শতাংশ কমে এই তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়াও তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- নিটল ইন্স্যুরেন্স, সোনার বাংলা ইন্স্যুরেন্স, এডভেন্ট ফার্মা, ডমিনেজ স্টিল, প্রাইম ইন্স্যুরেন্স, ট্রাষ্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স এবং আফতাব অটোমোবাইলস লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments