
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এ্যাপেক্স ফুটওয়ার লিমিটেডের গত ৩১ মার্চ, ২০২৪ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ১৪ পয়সা। গত বছর একই সময়ে শেয়ার প্রতি ৮৮ পয়সা আয় হয়েছিল।
অন্যদিকে তিন প্রান্তিক (জুলাই ২৩-মার্চ ২৪) মিলিয়ে কোম্পানিটির ৪ টাকা ৩৯ পয়সা আয় হয়েছে। গতবছর একই সময়ে ৫ টাকা ৬২ পয়সা আয় হয়েছিল।
আলোচিত সময়ের কোম্পানির শেয়ার প্রতি নগদ অর্থের প্রবাহ ছিল ৯১ টাকা ৪৭ পয়সা, যা আগের বছর ৮৪ টাকা ৯ পয়সা ছিল।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.





























Recent Comments