
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান আইসিবি এএমসিএল থার্ড এনআরবি মিউচুয়াল ফান্ড গত ৩১ মার্চ, ২০২৪ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি-মার্চ’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্যমতে, চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে ( জানুয়ারি’২৪-মার্চ’২৪) প্রতিষ্ঠানটির ইউনিট প্রতি আয় (EPU) হয়েছে ০১ পয়সা। গত বছর একই সময়ে প্রতিষ্ঠানটির ইউনিট প্রতি আয় ছিল ০১ পয়সা।
অপরদিকে, ৯ মাসে (জুলাই,২৩-মার্চ,২৪) প্রতিষ্ঠানটির ইউনিট প্রতি আয় (EPU) হয়েছে ১৪ পয়সা। যা গত অর্থবছরের একই সময়ে ১৩ পয়সা আয় ছিলো।
৩১ মার্চ, ২০২৪ শেষে প্রতিষ্ঠানটির খরচ মূল্যে ইউনিট প্রতি এনএভি ছিল ৭ টাকা ৯১ পয়সা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর..





























Recent Comments