ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারের তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের ২ কোম্পানির বোর্ড সভার তারিখ পরিবর্তন করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানি দুইটি হচ্ছে-
ঢাকা ইন্স্যুরেন্স: কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভা (বোর্ড সভা) আগামী ৬ মে, ২০২৪ তারিখ বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে।
এর আগে কোম্পানিটি পরিচালনা পর্ষদের সভা (বোর্ড সভা) আগামী ২৯ এপ্রিল, ২০২৪ তারিখ বিকাল ৩টায় করার সিদ্ধান্ত জানিয়েছিলো।
সভায় কোম্পানিটির ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি ডিভিডেন্ড ঘোষণা করা হবে।
এসবিএসি ব্যাংক: কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভা (বোর্ড সভা) আগামী ৩০ এপ্রিল, ২০২৪ তারিখ বিকাল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে।
এর আগে কোম্পানিটি পরিচালনা পর্ষদের সভা (বোর্ড সভা) আগামী ২৯ এপ্রিল, ২০২৪ তারিখ বিকেল ৩টায় করার সিদ্ধান্ত জানিয়েছিলো।
এর আগেও কোম্পানিটি গত ২৭ এপ্রিল, ২০২৪ তারিখ বিকেল ৩টায় করার সিদ্ধান্ত জানিয়েছিলো।
সভায় কোম্পানিটির ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত অর্থবছরে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি ডিভিডেন্ড ঘোষণা করা হবে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.
























Recent Comments