ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এনআরবিসি ব্যাংক পিএলসি গত ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত অর্থবছরের জন্য ডিভিডেন্ড (লভ্যাংশ) ঘোষণা করেছে। আলোচিত বছরে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য ১১ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছ।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির সমন্বিতভাবে শেয়ার প্রতি আয় (Consolidated EPS) হয়েছে ২ টাকা ৪০ পয়সা। আগের অর্থবছরে কোম্পানিটির ইপিএস সমন্বিতভাবে ছিল ২ টাকা ৩৩ পয়সা (রিস্টেটেড)। এসময় কোম্পানিটির Solo EPS হয়েছে ২.২৩ টাকা।
গত ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে কোম্পানিটির সমন্বিতভাবে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১৭ টাকা ৫৮ পয়সা। যা আগের বছর ছিলো ১৬.০১ টাকা(রিস্টেটেড)।
আগামী ১৩ জুন, ২০২৪ কোম্পানিটির ১১তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) বেলা ১২টায় অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১২ মে, ২০২৪।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ও.


































Recent Comments