ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের ৩ কোম্পানি গত ৩১ ডিসেম্বর ২০২৩ এবং ৩০ জুন, ২০২৩ তারিখে সমাপ্ত অর্থবছরের ঘোষণাকৃত ক্যাশ ডিভিডেন্ড শেয়ারহোল্ডারদের কাছে পাঠিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে-
ব্রিটিশ আমেরিকান টোবাকো: গত ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত অর্থবছরে কোম্পানিটি ১০০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছিল।
কাসেম ইন্ডাস্ট্রিস: গত ৩০ জুন, ২০২৩ তারিখে সমাপ্ত অর্থবছরে কোম্পানিটি ১.৫০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছিল।
রিলায়েন্স ইন্স্যুরেন্স: গত ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত অর্থবছরে কোম্পানিটি ১২৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছিল।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments