
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ রোববার ৫ মে, ২০২৪ তারিখ সপ্তাহের প্রথম কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ কোম্পানিটির সর্বোচ্চ ৪১ কোটি ৫ লাখ ৯০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ওরিয়ন ফার্মা লিমিটেড শেয়ার লেনদেন করেছে ৩৪ কোটি ৬২ লাখ ৮০ হাজার টাকার। এবং তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইস-ক্রিম পিএলসি ৩১ কোটি ১ লাখ ১০ হাজার টাকার শেয়ার হাতবদলের মাধ্যমে লেনদেনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে ওঠে এসেছে।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- এশিয়াটিক ল্যাব, মালেক স্পিনিং, আলিফ ইন্ডাস্ট্রিজ, আইটিসি, সালভো কেমিক্যাল, ওয়াইম্যাক্স ইলেকট্রোডস এবং বেস্ট হোল্ডিংস লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments