মঙ্গলবার, ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবাজার বিশ্লেষণসেল প্রেসারে পতন: কমেছে শেয়ার দর
spot_img
spot_img

সেল প্রেসারে পতন: কমেছে শেয়ার দর

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ মঙ্গলবার ৭ মে, ২০২৪ তারিখ সপ্তাহের তৃতীয় কার্যদিবসে পুঁজিবাজারে সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। সেই সাথে কমেছে বেশিরভাগ শেয়ারের দর। এদিন দৈনিক লেনদেনে রয়েছে ইতিবাচক প্রভাব। দিন শেষে আজ ৩৩.২৪ শতাংশ শেয়ারের দর বেড়েছে।

জানা যায়, আজ ৭ মে ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.০৩ শতাংশ বা ১.৭৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৭২৫.২৭ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৬.৪৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ২৫৫.০২ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৬.৪৩ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৪০.৩৭ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৯৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৩১ টির, কমেছে ২২২ টির এবং অপরিবর্তিত রয়েছে ৪১ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৩৩.২৪ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ৩৯ কোটি ৮০ লাখ ১৯ হাজার ১১৮ টি শেয়ার ২ লাখ ৪৫ হাজার ৯৭০ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ১১০৮ কোটি ৩৪ লাখ ১৫ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ৬ মে ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৬১ শতাংশ বা ৩৪.৯৫ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ৫ হাজার ৭২৭.০১ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১০.৫১ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১ হাজার ২৬১.৫০ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ১৩.৩৫ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ২ হাজার ৪৬.৮০ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৯৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ২৫২ টির, কমেছে ৮৬ টির এবং অপরিবর্তিত রয় ৫৮ টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ৬৩.৬৩ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পায়। সারাদিনে ডিএসইতে ৪১ কোটি ১১ লাখ ৮৩ হাজার ৯৮৯ টি শেয়ার ২ লাখ ৩৯ হাজার ৫৬২ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ১০৯৫ কোটি ৬৪ লাখ ৬০ হাজার টাকা।

উল্লেখ্য, সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ১২ কোটি ৬৯ লাখ ৫৫ হাজার টাকা।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments