
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের তৃতীয় কার্যদিবস ৭ মে, ২০২৪ তারিখ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা শেয়ার দর বৃদ্ধির শীর্ষে রয়েছে আইসিবি এএমসিএল সিএমএসএফ গোল্ডেন জুবিলি মিউচুয়াল ফান্ড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ কোম্পানিটির শেয়ারের দর বেড়েছে ১ টাকা ৪০ পয়সা বা ১০ শতাংশ। এদিকে জি কিউ বলপেনের শেয়ারের দর ১১ টাকা ৯০ পয়সা ৯.৯৩ শতাংশ বেড়ে এই তালিকার দ্বিতীয় স্থানে এবং ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশের শেয়ারের দর ৫ টাকা ২০ পয়সা বা ৯.৮৩ শতাংশ বেড়ে এই তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
দিনটিতে এই তালিকায় আরোও রয়েছে- ফিনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড, সাইফ পাওয়ার, রহিম টেক্সটাইল, প্রাইম ব্যাংক ফার্স্ট আইসিবি এএমসিএল মিউচুয়াল ফান্ড, বেস্ট হোল্ডিংস, এসইএমএল লেকচার ইক্যুইটি ম্যানেজমেন্ট ফান্ড এবং এনআরবিসি ব্যাংক।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments