
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের প্রথম কার্যদিবস ১২ মে, ২০২৪ তারিখ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা শেয়ার দর বৃদ্ধির শীর্ষে রয়েছে পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ কোম্পানিটির শেয়ারের দর বেড়েছে ২ টাকা ৫০ পয়সা বা ১০ শতাংশ। এদিকে ট্রাষ্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের শেয়ারের দর ৪ টাকা ৪০ পয়সা ১০ শতাংশ বেড়ে এই তালিকার দ্বিতীয় স্থানে এবং সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ারের দর ৭ টাকা ৮০ পয়সা বা ৯.৯৯ শতাংশ বেড়ে এই তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
দিনটিতে এই তালিকায় আরোও রয়েছে- আইসিবি, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স, ই-জেনারেশন, লিগ্যাসি ফুটওয়্যার, স্টাইলক্রাফট এবং সিলভা ফার্মাসিউটিক্যালস লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


























Recent Comments