
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার, ১২ মে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৪৭টি কোম্পানির মোট ৬৬ লাখ ৬৬ হাজার ৫৫ টি শেয়ার ৪১ কোটি ২৯ লাখ ৭৩ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন করেছে তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইস-ক্রিম পিএলসি। কোম্পানিটির ৮ কোটি ৮২ লাখ ৬৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এদিন আলিফ ইন্ডাস্ট্রিসের ৩ কোটি ৯২ লাখ ৩৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়ে দ্বিতীয় এবংআল-হাজ্ব টেক্সটাইল মিলস লিমিটেডের ৩ কোটি ৫৪ লাখ ১৩ হাজার টাকার লেনদেন হয়ে তৃতীয় স্থানে রয়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


























Recent Comments