
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস ১৩ মে, ২০২৪ তারিখ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা শেয়ার দর বৃদ্ধির শীর্ষে রয়েছে পূরবী জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ কোম্পানিটির শেয়ারের দর বেড়েছে ২ টাকা ৮০ পয়সা বা ১১.৫৭ শতাংশ। এদিকে লিগ্যাসি ফুটওয়্যার লিমিটেডের শেয়ারের দর ৭ টাকা ১০ পয়সা ১০ শতাংশ বেড়ে এই তালিকার দ্বিতীয় স্থানে এবং ইউনিয়ন ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ারের দর ৩ টাকা ৯০ পয়সা বা ১০ শতাংশ বেড়ে এই তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
দিনটিতে এই তালিকায় আরোও রয়েছে- প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি), রিপাবলিক ইন্স্যুরেন্স, পিপলস ইন্স্যুরেন্স, গোল্ডেন হার্ভেস্ট, ক্যাপিটেক গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ড এবং আইসিবি এএমসিএল সিএমএসএফ গোল্ডেন জুবিলি মিউচুয়াল ফান্ড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments