
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সোমবার ১৩ মে, ২০২৪ তারিখ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে ই-জেনারেশন লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ কোম্পানিটির সর্বোচ্চ ৩৮ কোটি ৮৩ লাখ ৪০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। তালিকায় দ্বিতীয় স্থানে থাকা এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড শেয়ার লেনদেন করেছে ৩৫ কোটি ৯ লাখ ৭০ হাজার টাকার। এবং তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইস-ক্রিম পিএলসি ৩৩ কোটি ৯৬ লাখ ৬০ হাজার টাকার শেয়ার হাতবদলের মাধ্যমে লেনদেনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে ওঠে এসেছে।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- বেস্ট হোল্ডিংস লিমিটেড, গোল্ডেন সন, অ্যাডভেন্ট ফার্মা, ওরিয়ন ইনফিউশন, ফু-ওয়াং সিরামিক, স্যালভো ক্যামিকেল এবং নাভানা ফার্মাসিউটিক্যালস পিএলসি।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments