ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: ৩১ মার্চ, ২০২০ তারিখের প্রথম প্রান্তিক ও এপ্রিল’২০-জুন’২০ দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি বিডি ফাইন্যান্স লিমিটেড। ডিএসই সূত্রে জানা গেছে।
জানা গেছে, অনিরীক্ষিত প্রতিবেদন অনুসারে চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩৫ পয়সা। আগের বছর একই প্রান্তিকে ইপিএস ছিল ০৫ পয়সা।
গত ৩১ মার্চ, ২০২০ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) ছিল ১৬ টাকা ৭২ পয়সা।
এছাড়া, দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল’২০-জুন’২০) কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১২পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ১৮ পয়সা।
এদিকে ছয় মাসে (জানুয়ারি-জুন’২০) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪৬ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ২৩ পয়সা।
কোম্পানির শেয়ার প্রতি নেট অপারেটিং ক্ল্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ২ টাকা ১৩ পয়সা এবং শেয়ার প্রতি সম্পদ (এনএভি) হয়েছে ১৬.৮৩ টাকা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম


























Recent Comments