ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের ৩ কোম্পানি ক্রেডিট রেটিং সম্পন্ন করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে-
ইসলামী ইন্স্যুরেন্স: কোম্পানিটির ক্রেডিট রেটিং আরগুস ক্রেডিট রেটিং সার্ভিসেস লিমিটেড (এসিআরএসএল) দীর্ঘমেয়াদী “এএএ” এবং স্বল্প মেয়াদে “এসটি-১” রেটিং করেছে।
কোম্পানিটির ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখ পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়েছে।
আনোয়ার গ্যালভানাইজিং: কোম্পানিটির ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (সিআরআইএসএল) দীর্ঘমেয়াদী “এএ-” এবং স্বল্প মেয়াদে “এসটি-২” রেটিং করেছে।
কোম্পানিটির ৩০ জুন, ২০২৩ তারিখ পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়েছে।
সোস্যাল ইসলামী ব্যাংক: কোম্পানিটির ক্রেডিট রেটিং আলফা ক্রেডিট রেটিং লিমিটেড দীর্ঘমেয়াদী “এএ+” এবং স্বল্প মেয়াদে “এসটি-২” রেটিং করেছে।
কোম্পানিটির ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখ পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.



























Recent Comments