ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: বিদায়ী সপ্তাহে অর্থাৎ ১২-১৬ মে, ২০২৪ তারিখ পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দর পতনের শীর্ষে রয়েছে ডাচ্-বাংলা ব্যাংক পিএলসি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, সপ্তাহটিতে এই কোম্পানির সর্বোচ্চ দর কমেছে ২০.১৬ শতাংশ। এদিকে পূবালী ব্যাংকের ১৮.০৩ শতাংশ দর কমে দ্বিতীয় এবং আইপিডিসি ফাইন্যান্সের ১৩.০৮ শতাংশ দর কমে এ সপ্তাহে লুজার তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়াও সাপ্তাহিক দর পতনের শীর্ষ তালিকায় আরও রয়েছে মার্কেন্টাইল ব্যাংক, বিডি থাই এ্যালুমিনিয়াম, শাইনপুকুর সিরামিকস, সোনালী পেপার, সোনালী আঁশ, বিকন ফার্মা এবং হামি ইন্ডাস্ট্রিজ পিএলসি।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ও.



























Recent Comments