ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রভাতী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড গত ৩১ মার্চ, ২০২৪ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির ইপিএস কমেছে এবং ক্যাশ ফ্লো নেগেটিভ হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২৪) কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫৫ পয়সা। গত বছর একই সময়ে ইপিএস হয়েছিল ৭৩ পয়সা(restated)। এই হিসেবে প্রভাতী ইন্স্যুরেন্সের শেয়ার প্রতি আয় কমেছে।
গত ৩১ মার্চ, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ২১ টাকা ৫৬ পয়সা। আগের বছর ছিলো ২০ টাকা ৭৭ পয়সা।
এছাড়াও কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো করেছে ১ টাকা ৯০ পয়সা (নেগেটিভ)। যা আগের বছরে ১ টাকা ২২ পয়সা ছিলো।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ও.



























Recent Comments