
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ বৃহস্পতিবার ২৩ মে, ২০২৪ তারিখ সপ্তাহের শেষ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন চলছে। সেই সাথে কমেছে বেশিরভাগ শেয়ারের দর। আজ সকাল ১১টা ৩০মিনিট পর্যন্ত ডিএসইতে ১৮৫ কোটি ১ লাখ ৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৪৭.৩৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৩২৩ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১১.৭১ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ১৬২ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১৫.০৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৯১৪ পয়েন্টে।
ডিএসইতে ৩৭১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৪৭ টির, কমেছে ২৮৯ টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৫ টির।
এছাড়া চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের পতনে চলছে লেনদেন। এ সময় পর্যন্ত সিএসইতে ১ কোটি ৭৮ লাখ ৩৭ হাজার ৩৩৪ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments