মঙ্গলবার, ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeঅর্থনীতি‘স্বাধীনতা সূবর্ণ জয়ন্তী পুরস্কার-২০২৩’ পেল আইবিসিএমএল
spot_img
spot_img

‘স্বাধীনতা সূবর্ণ জয়ন্তী পুরস্কার-২০২৩’ পেল আইবিসিএমএল

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ইসলামী ব্যাংক ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড (আইবিসিএমএল) দেশের পুঁজিবাজারে অবদানের স্বীকৃতিস্বরূপ মার্চেন্ট ব্যাংকার ক্যাটাগরিতে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড একচেঞ্জ কমিশন (বিএসইসি) প্রদত্ত ‘‘ স্বাধীনতা সূবর্ণজয়ন্তী পুরস্কার-২০২৩’’ লাভ করেছে।

জানা গেছে, রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ২২ মে, ২০২৪ তারিখ বুধবার বিএসইসি আয়োজিত ‘‘ পুঁজিবাজারে নারী ও স্বাধীনতা সূবর্ণজয়ন্তী পুরস্কার-২০২৩’’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথি বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, এমপির নিকট থেকে আইবিসিএমএলের চিফ কো-অর্ডিনেটর ও ইসলামী ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর জে কিউ এম হাবিবুল্লাহ, এফসিএস এ পুরস্কার গ্রহণ করেন।

উল্লেখ, বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান, এমপি। এসময় আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব মোঃ আবদুর রহমান খান, বিএসইসির কমিশনার ড. শেখ শামসুদ্দিন আহমেদ এবং ড. রুমানা ইসলামসহ বিভিন্ন প্রতিষ্ঠানের উর্ধ্বতন নির্বাহী ও কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

ডেইলি শেয়ারবাজার ডটকম/ও.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments