মঙ্গলবার, ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeঅর্থনীতিপ্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে অনুদান দিলো আইপিডিসি
spot_img
spot_img

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে অনুদান দিলো আইপিডিসি

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে অনুদান দিয়েছে আইপিডিসি ফাইন্যান্স। চেক হস্তান্তরকালে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক অতিরিক্ত সচিব স্মৃতি কর্মকার এবং ট্রাস্টের পরিচালক অতিরিক্ত সচিব মো. ফরহাদ সিদ্দিক।

এ সময় আইপিডিসি’র পক্ষে উপস্থিত ছিলেন আইপিডিসি ফাইন্যান্সের ম্যানেজিং ডিরেক্টর রিজওয়ান দাউদ সামস, কোম্পানি সেক্রেটারি, হেড অফ লিগ্যাল অ্যাফেয়ার্স এবং হেড অফ ব্র্যান্ড অ্যান্ড করপোরেট কমিউনিকেশন সামিউল হাশিম।

অনুদান বিষয়ে আইপিডিসি ফাইন্যান্সের ম্যানেজিং ডিরেক্টর রিজওয়ান দাউদ সামস বলেন, “আগামী দিনের উজ্জ্বল নেতৃত্ব নিশ্চিত করতে হলে আমাদের সবাইকে নিজেদের জায়গা থেকে এগিয়ে আসতে হবে। আর এক্ষেত্রে শিক্ষার গুরুত্ব অপরিসীম। প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের মাধ্যমে মেধাবী শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক লেখাপড়া সুষ্ঠুভাবে চালিয়ে যাওয়ার পথে আর্থিক প্রতিবন্ধকতা দূর করতে আমরা অবদান রাখার সুযোগ পাচ্ছি। এজন্য আমরা গর্বিত ও কৃতজ্ঞ।”

ডেইলি শেয়ারবাজার ডটকম/ও.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments