মঙ্গলবার, ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদ৬ কোম্পানির আর্থিক প্রতিবেদন প্রকাশ
spot_img
spot_img

৬ কোম্পানির আর্থিক প্রতিবেদন প্রকাশ

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: সপ্তাহজুড়ে পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের ৮ কোম্পানির প্রথম এবং তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে-

তাকাফুল ইসলামী লাইফ ইন্স্যুরে: গত ৩১ মার্চ, ২০২৪ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির ক্যাশ ফ্লো নেগেটিভ হয়েছে।

চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩৮ পয়সা। গত বছর একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ৩৭ পয়সা।

গত ৩১ মার্চ, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১৯ টাকা ২৬ পয়সা। আগের বছর ছিল ১৯ টাকা ২৭ পয়সা।

এছাড়া কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো করেছে ৪১ পয়সা (নেগেটিভ)। যা আগের বছর ৩৯ পয়সা ছিল।

রূপালী ব্যাংক: পরিচালনা পর্ষদ প্রথম প্রান্তিকের (জানুয়ারি- মার্চ, ২০২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

ব্যাংকটির আগের হিসাব বছরের তুলনায় প্রথম প্রান্তিকে শেয়ারপ্রতি আয় (ইপিএস) বেড়েছে ২৯ শতাংশ। ২০২৪ সালের জানুয়ারি- মার্চ তিন মাসে ব্যাংকটির সমন্বিতভাবে ইপিএস হয়েছে ৪৯ পয়সা যা গত বছরের একই সময়ে ইপিএস ছিল ৩৮ পয়সা।

এককভাবে আলোচ্য তিন মাসে ইপিএস হয়েছে ৪৪ পয়সা যা গত বছরের একই সময়ে ছিল ৩০ পয়সা। সে হিসেবে এককভাবে ব্যাংকটির আলোচ্য সময়ে ইপিএস বেড়েছে ৪৬ শতাংশ।

২০২৪ সালের ৩১ মার্চ সমাপ্ত সময়ে ব্যাংকটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৩৭ টাকা ০৭ টাকা।

দেশ জেনারেল ইন্স্যুরেন্স: গত ৩১ মার্চ, ২০২৪ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) কমেছে এবং ক্যাশ ফ্লো নেগেটিভ।

চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২৪ পয়সা। গত বছর একই সময়ে ইপিএস হয়েছিল ৩৬ পয়সা। এই হিসেব কোম্পানিটির শেয়ার প্রতি আয় কমেছে।

গত ৩১ মার্চ, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১২ টাকা ১৪ পয়সা।

খান ব্রাদাস পি.পি. ওভেন ব্যাগ: পরিচালনা পর্ষদ গত ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

আলোচ্য হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর’২৩) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ০১ পয়সা। গত অর্থবছরের একই সময়ে লোকসান ছিল ০১ পয়সা (restated)।

হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জুলাই’২৩-ডিসেম্বর’২৩) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ০৩ পয়সা। গত বছরের একই সময়ে লোকসান ছিল ০২ পয়সা (restated)।

গত ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১১ টাকা ৮৪ পয়সা (রিস্টেটেড)। আগের বছর ছিল ১১ টাকা ৮৭ পয়সা (restated)।

আমান কটন: ৩১ মার্চ, ২০২৪ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি-মার্চ’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটি এখনো লোকসানে রয়েছে।

চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ০৬ পয়সা। গত বছর একই সময়ে শেয়ার প্রতি লোকসান ছিল ৬৯ পয়সা।

এদিকে তিন প্রান্তিক মিলিয়ে অর্থাৎ ৯ মাসে (জুলাই ২৩-মার্চ ২৪) কোম্পানিটির লোকসান হয়েছে ১ পয়সা। যা গত অর্থবছরের একই সময়ে ৪০ পয়সা লোকসান ছিল।

গত ৩১ মার্চ, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৩৩ টাকা ৯৯ পয়সা। যা আগের বছর ছিল ৩৪ টাকা ৫০ পয়সা।

এছাড়া কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো করেছে ৩০ পয়সা। আগের বছর ছিল ৬ টাকা ৩৮ পয়সা।

স্ট্যান্ডার্ড সিরামিক লিমিটেড: ৩১ মার্চ, ২০২৪ সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ৩ টাকা ২৬ পয়সা লোকসান হয়েছে। আগের অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি ২ টাকা ৩ পয়সা লোকসান হয়েছিল।

অর্থবছরের তিন প্রান্তিকে বা ৯ মাসে (জুলাই ২৩-মার্চ ২৪) কোম্পানিটির ১৫ টাকা ৩১ পয়সা লোকসান হয়েছে। আগের অর্থবছরের একই সময়ে ৬ টাকা ৩৬ পয়সা লোকসান হয়েছিল।

আলোচ্য সময়ের কোম্পানির শেয়ার প্রতি নগদ অর্থের প্রবাহ ছিল মাইনাস ১২ টাকা ৭১ পয়সা, যা আগের অর্থবছরে মাইনাস ২ টাকা ৮৩ পয়সা ছিল।

৩১ মার্চ ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে মাইনাস ৩০ টাকা ১৩ পয়সা।

 

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments