
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রিমিয়ার ব্যাংক পারপেচুয়াল বন্ডের ইউনিটহোল্ডারদের জন্য কুপন রেট বা সুদহার ঘোষণা করা হয়েছে। সমাপ্ত অর্ধবছরের জন্য ব্যাংকটি বন্ডধারীদেরকে ১০ শতাংশ হারে সুদ দেবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, প্রিমিয়ার ব্যাংক পারপেচুয়াল বন্ডের ট্রাস্টি গত ২৭ ডিসেম্বর থেকে ২৬ জুন পর্যন্ত সময়ের জন্য ১০ শতাংশ হারে অর্ধ-বার্ষিক কুপন রেট ঘোষণা করেছে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৬ জুন।
প্রিমিয়ার ব্যাংক বন্ডটির আকার ২০ কোটি টাকা। এর প্রতি ইউনিটের অভিহিত মূল্য ৫ হাজার টাকা। মোট ইউনিটের সংখ্যা ৪০ হাজার।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.
























Recent Comments