ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সোমবার ০৩ মে, ২০২৪ তারিখ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন চলছে। সেই সাথে কমেছে বেশিরভাগ শেয়ারের দরও। আজ সকাল ১১টা ৮ মিনিট পর্যন্ত ডিএসইতে ১১৮ কোটি ৩৭ লাখ ৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ২১.৪৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ২১২ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ১৩৪ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১৪.৩০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৮৫২ পয়েন্টে।
ডিএসইতে ৩৬৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৯৬ টির, কমেছে ২০৮ টির এবং অপরিবর্তিত রয়েছে ৬০ টির।
এছাড়া চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের পতনে চলছে লেনদেন। এ সময় পর্যন্ত সিএসইতে ১ কোটি ৮৭ লাখ ৪৩ হাজার ১৪১ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ও.
























Recent Comments