ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ বুধবার ০৫ জুন, ২০২৪ তারিখ সপ্তাহের চতুর্থ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক পতনের মধ্যে দিয়ে লেনদেন চলছে। আজ দুপুর ২ টা ৮ মিনিট পর্যন্ত ডিএসইতে ৩৯৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১০০ টির, কমেছে ২৪৮ টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৮ টির। এদিন পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের ৭ কোম্পানির শেয়ারে ঝুঁকছেন বিনিয়োগকারীরা। শেয়ার দর বেড়ে বিক্রেতা সংকটে হল্টেড হয়েছে কোম্পানিগুলো। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে-
তাল্লু স্পিনিং মিলস্: কোম্পানিটির সর্বশেষ শেয়ার লেনদেন হয়েছে ৬ টাকা ৬০ পয়সায়। শেয়ারটির দর বেড়েছে ৬০ পয়সা বা ১০ শতাংশ।
জাহিনটেক্স ইন্ডাস্ট্রিস: কোম্পানিটির সর্বশেষ শেয়ার লেনদেন হয়েছে ৫ টাকা ৬০ পয়সায়। শেয়ারটির দর বেড়েছে ৫০ পয়সা বা ৯.৮০ শতাংশ।
তুং হাই নিটিং এন্ড ডাইং: কোম্পানিটির সর্বশেষ শেয়ার লেনদেন হয়েছে ৪ টাকা ৬০ পয়সায়। শেয়ারটির দর বেড়েছে ৪০ পয়সা বা ৯.৫২ শতাংশ।
ফারইস্ট ফাইনান্স ও ইনভেস্টমেন্ট: কোম্পানিটির সর্বশেষ শেয়ার লেনদেন হয়েছে ৩ টাকা ৭০ পয়সায়। শেয়ারটির দর বেড়েছে ৩০ পয়সা বা ৮.৮২ শতাংশ।
ডেলটা স্পিনার্স: কোম্পানিটির সর্বশেষ শেয়ার লেনদেন হয়েছে ৫ টাকায়। শেয়ারটির দর বেড়েছে ৪০ পয়সা বা ৮.৭০ শতাংশ।
নুরানী ডাইং এন্ড সোয়েটার: কোম্পানিটির সর্বশেষ শেয়ার লেনদেন হয়েছে ৪ টাকায়। শেয়ারটির দর বেড়েছে ৩০ পয়সা বা ৮.১১ শতাংশ।
প্রিমিয়ার লিজিং এন্ড ফাইন্যান্স: কোম্পানিটির সর্বশেষ শেয়ার লেনদেন হয়েছে ৪ টাকা ১০ পয়সায়। শেয়ারটির দর বেড়েছে ৩০ পয়সা বা ৭.৮৯ শতাংশ।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ও.


































Recent Comments