বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবাজার বিশ্লেষণঅস্থির পুঁজিবাজার থেকে মুক্তির অপেক্ষায় বিনিয়োগকারীরা
spot_img
spot_img

অস্থির পুঁজিবাজার থেকে মুক্তির অপেক্ষায় বিনিয়োগকারীরা

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ বুধবার ৫ জুন, ২০২৪ তারিখ সপ্তাহের চতুর্থ কার্যদিবসে পুঁজিবাজারে সূচকের ব্যাপক পতনে লেনদেন শেষ হয়েছে। সেই সাথে কমেছে বেশিরভাগ শেয়ারের দর ও দৈনিক লেনদেনের পরিমান। দিন শেষে আজ ২৪.৬৮ শতাংশ শেয়ারের দর বেড়েছে।

জানা যায়, আজ ৫ জুন ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৪৪ শতাংশ বা ২৩.১৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ২২৪.৩৬ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৭.২১ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ১৩৫.৫২ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ১.৮১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৮৫৪.৩৮ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৯৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৯৮ টির, কমেছে ২৪৭ টির এবং অপরিবর্তিত রয়েছে ৫২ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ২৪.৬৮ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ১২ কোটি ১৮ লাখ ৬৯ হাজার ৮৪০ টি শেয়ার ১ লাখ ১৩ হাজার ৭৮৪ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৩৮১ কোটি ৩৪ লাখ ১৪ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ৪ জুন ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.২২ শতাংশ বা ১১.৮৯ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ৫ হাজার ২৪৭.৫২ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৪.৪২ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১ হাজার ১৪২.৭৪ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৪.৪৩ পয়েন্ট কমে অবস্থান করেছে ১ হাজার ৮৫২.৫৬ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৯৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছিল ১৮১ টির, কমেছিল ১৪৭ টির এবং অপরিবর্তিত রয়েছিল ৬৯ টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ৪৫.৫৯ শতাংশ শেয়ারের দর বেড়েছিল। সারাদিনে ডিএসইতে ২১ কোটি ৬১ লাখ ৯৪ হাজার ৮৭৭ টি শেয়ার ১ লাখ ৫৬ হাজার ৭১৩ বার হাতবদল হয়েছিল। আর দিন শেষে লেনদেন হয়েছিল ৫৯৩ কোটি ৩ লাখ ৩০ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন কমেছে ২১১ কোটি ৬৯ লাখ ১৬ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.১৮ শতাংশ বা ২৮.১০ পয়েন্ট কমে অবস্থান করেছে ১৪ হাজার ৯৪২.৮৩ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২২৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬১ টির, কমেছে ১৩৯ টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯ টির। আজ দিন শেষে সিএসইতে লেনদেন হয়েছে ১৫৯ কোটি ৬৫ লাখ ৮৬ হাজার ৭০৯ টাকা।

ডেইলি শেয়ারবাজার ডটকম/ও.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments