শুক্রবার, ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবাজার বিশ্লেষণপুঁজিবাজারে ধস: অস্থির বিনিয়োগকারীরা
spot_img
spot_img

পুঁজিবাজারে ধস: অস্থির বিনিয়োগকারীরা

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সোমবার ১০ জুন, ২০২৪ তারিখ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে পুঁজিবাজারে সূচকের ব্যাপক পতনে লেনদেন শেষ হয়েছে। সেই সাথে বেশিরভাগ শেয়ারের দর ও দৈনিক লেনদেনের পরিমান কমেছে। দিন শেষে আজ ৬.৬৪ শতাংশ শেয়ারের দর বেড়েছে।

জানা যায়, আজ ১০ জুন ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১.২৬ শতাংশ বা ৬৫.৬৭ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ১০৫.৮৮ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১৭.১৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ১০৩.৬৬ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ২৩.৬৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৮১১.৭৮ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৯১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৬ টির, কমেছে ৩৪২ টির এবং অপরিবর্তিত রয়েছে ২৩ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৬.৬৪ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ৯ কোটি ৯৭ লাখ ৬৬ হাজার ১৮৫ টি শেয়ার ৯৫ হাজার ৮৩১ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৩১৮ কোটি ৭৮ লাখ ৫২ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ৯ জুন ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১.২৫ শতাংশ বা ৬৫.৭৫ পয়েন্ট কমে অবস্থান করেছে ৫ হাজার ১৭১.৫৬ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১৫.৯৩ পয়েন্ট কমে অবস্থান করেছে ১ হাজার ১২০.৮২ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ২২.৫২ পয়েন্ট কমে অবস্থান করেছে ১ হাজার ৮৩৫.৪৫ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৯২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছিল ৩৩ টির, কমেছিল ৩৪০ টির এবং অপরিবর্তিত রয়েছিল ১৯ টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ৮.৪১ শতাংশ শেয়ারের দর বেড়েছিল। সারাদিনে ডিএসইতে ১০ কোটি ৭৪ লাখ ৬৫ হাজার ১২৮ টি শেয়ার ১ লাখ ৯ হাজার ৬৪০ বার হাতবদল হয়েছিল। আর দিন শেষে লেনদেন হয়েছিল ৩৫৭ কোটি ৯০ লাখ ২২ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন কমেছে ৩৯ কোটি ১১ লাখ ৭০ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ১.০৯ শতাংশ বা ১৬২.৩৬ পয়েন্ট কমে অবস্থান করেছে ১৪ হাজার ৬৭৮.১১ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২১৪ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২২ টির, কমেছে ১৬৭ টির এবং অপরিবর্তিত রয়েছে ২৫ টির। আজ দিন শেষে সিএসইতে লেনদেন হয়েছে ২৩ কোটি ৫৪ লাখ ২৬ হাজার ১৩১ টাকা।

ডেইলি শেয়ারবাজার ডটকম/ও.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments