ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ১২ জুন, ২০২৪ তারিখ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। তবে বেশিরভাগ শেয়ারের দর কমেছে। এদিন টপটেন লুজারের শীর্ষে রয়েছে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ কোম্পানিটির শেয়ার দর ৩.৬৮ শতাংশ কমেছে। এদিকে শ্যামপুর সুগারের শেয়ার দর ২.৯৯৪ শতাংশ কমে দর পতনে দ্বিতীয় এবং রেনউইক যজ্ঞেশ্বরের শেয়ার দর ২.৯৯২ শতাংশ কমে এ তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
লুজারের তালিকায় আরও রয়েছে- প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স, এশিয়াটিক ল্যাবরেটরিজ, সোনালী পেপার, সোনালী আঁশ, খান ব্রাদার্স, ফার ইস্ট ফাইন্যান্স এবং ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ও.




























Recent Comments