সোমবার, ২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনইনফ্লুয়েন্সার ফারাহ আল কাধি মারা গেছেন
spot_img
spot_img

ইনফ্লুয়েন্সার ফারাহ আল কাধি মারা গেছেন

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ইউরোপের দেশ মাল্টায় এক বিলাসবহুল ইয়টে ঘুরতে গিয়ে মারা গেছেন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ফারাহ আল কাধি। মাত্র ৩৬ বছর বয়সেই মৃত্যু হয়েছে তিউনিশিয়ার জনপ্রিয় এই ইনফ্লুয়েন্সারের। জানা গেছে, ফারাহ মাল্টায় ছুটি কাটাচ্ছিলেন। সেখানে ইনস্টাগ্রামে একটি কোম্পানি ও ব্র্যান্ডের প্রচার করছিলেন তিনি।

এক প্রতিবেদন সূত্রে জানা যায়, মাল্টার একটি নৌযানে উঠার সময় হঠাৎ অসুস্থবোধ করলে হাসপাতালে নেয়া হয় ফারাহকে। সেখানে ১৭ জুন(সোমবার) সকাল সাড়ে ৬টায় তার মৃত্যু হয়। ফারাহর মৃত্যুর খবরটি ইনস্টাগ্রামে এক পোস্টে নিশ্চিত করেছেন তার সহ-ইনফ্লুয়েন্সার ও ঘনিষ্ঠ বন্ধু সোলায়মা হানিয়ানিয়া কাধির।

সোলায়মা হানিয়ানিয়া জানান, ফারাহ সত্যিই ব্যক্তিত্ববান, উদার ও উষ্ণ হৃদয়ের ছিলেন। তার ইতিবাচক চেতনা সবাইকে স্পর্শ করেছিল। বিশেষ করে যারা তার সংস্পর্শে ছিলেন।

এছাড়া ফারাহর মৃত্যুর সঠিক কারণ উদঘাটনের জন্য ম্যাজিস্ট্রিয়াল তদন্তের মাধ্যমে জানা গেছে, হাসপাতালে ভর্তি করার সময় তার শরীরে কোনো দৃশ্যমান আঘাত ছিল না বলে ধারণা করা হচ্ছে।

উল্লেখ, ইনস্টাগ্রামে ১০ লাখেরও বেশি মানুষ ফলো করেন ফারাহকে। তিউনিশিয়ার শীর্ষ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হিসেবেই পরিচিতি ছিল তার। সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন সময় বিউটি টিপস এবং তার ফ্যাশন ব্র্যান্ড ‘বাজার বাই ফাফ’-এর প্রচারণার জন্য তারকা খ্যাতি পেয়েছিলেন এ তরুণী।

ডেইলি শেয়ারবাজার ডটকম/ও.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments