ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ২৫ জুন, ২০২৪ তারিখ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে অংশ নেয়া ৪৫ কোম্পানির মোট ৯৯ কোটি ৮৫ লাখ ৭৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন করেছে রেনাটা লিমিটেড। কোম্পানিটির আজ ৫২ কোটি ৫৬ লাখ ৬২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে ব্লক মার্কেটে। এদিকে ক্যাপিটেক গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ডের ৭ কোটি ৮৪ লাখ ৯০ হাজার টাকার ইউনিট লেনদেন হয়ে দ্বিতীয় এবং রূপালী লাইফ ইন্সুরেন্সের ৬ কোটি ৭৩ লাখ ৯৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়ে তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়াও আজ ব্লক মার্কেটে ব্রাক ব্যাংকের ৫ কোটি ৬৬ লাখ ২ হাজার টাকা এবং আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৫ কোটি ১০ লাখ ৯২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ও.


























Recent Comments