মঙ্গলবার, ১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনপ্রভাসের ভক্তরা আমাকে মাফ করবেন: অমিতাভ বচ্চন
spot_img
spot_img

প্রভাসের ভক্তরা আমাকে মাফ করবেন: অমিতাভ বচ্চন

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: বলিউডের বহুল আলোচিত সিনেমা ‘কল্কি ২৮৯৮ এডি’ মুক্তি পাবে এ সপ্তাহেই। নাগ অশ্বিন পরিচালিত এ সিনেমায় অভিনয় করেছেন অমিতাভ বচ্চন, কমল হাসন, প্রভাস, দীপিকা পাড়ুকোন-সহ একঝাঁক তারকা। কিন্তু, সিনেমা মুক্তির আগে হঠাৎই প্রভাসের ভক্তদের কাছে ক্ষমা চাইলেন বিগ বি।

ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি প্রচারের উদ্দেশ্যে আয়োজিত একটি আলোচনাচক্রে যোগ দেন ‘কল্কি’র অভিনেতারা। সেখানে সিনেমার শুরুর দিকের বিভিন্ন ঘটনার উপরে আলোকপাত করেন অমিতাভ।

বিগ বি বলেন, ‘নাগ যখন আমার কাছে প্রস্তাব নিয়ে আসে, তখন ওর কাছে আমার এবং প্রভাসের চরিত্রের স্কেচ ছিল।

এরই সঙ্গে অমিতাভ জানান, ছবিতে প্রভাসের সঙ্গে তার প্রচুর অ্যাকশন দৃশ্য রয়েছে। সেখানে অমিতাভ নাকি প্রভাসকে প্রচণ্ড মারছেন।

অমিতাভের কথায়, ‘প্রভাসের ভক্তরা, দয়া করে আমাকে মাফ করবেন। আমি হাতজোড় করে ক্ষমা চাইছি। এতে আমি যা করেছি, সেটা দেখার পর আমার উপর রেগে যাবেন না।’

‘কল্কি’তে ভৈরবের চরিত্রে অভিনয় করেছেন প্রভাস। অন্য দিকে, অমিতাভকে দেখা যাবে অশ্বত্থামার চরিত্রে। প্রায় ৬০০ কোটি রুপি ব্যয়ে তৈরি সিনেমাটি দেশের সবচেয়ে ব্যয়বহুল ছবি হতে চলেছে।

 

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments