
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ বুধবার ২৬ জুন, ২০২৪ তারিখ সপ্তাহের চতুর্থ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন লুজার বা দর পতনের শীর্ষে রয়েছে লিন্ডে বাংলাদেশ লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ কোম্পানিটির শেয়ার দর ৪১ টাকা বা ৩ শতাংশ কমেছে। এদিকে গ্লোবাল হেভি কেমিক্যালসের শেয়ার দর ২.৯৮ শতাংশ কমে তালিকায় দ্বিতীয় এবং শ্যামপুর সুগার মিলস লিমিটেডের শেয়ার দর ২.৯৭ শতাংশ কমে এ তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়া দর পতনের শীর্ষ তালিকায় আরও রয়েছে- খান ব্রাদার্স, সানলাইফ ইন্স্যুরেন্স, আইসিবি, সমতা লেদার, প্যাসিফিক ডেনিমস, এসকে ট্রিমস এবং খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments