সোমবার, ২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবাজার বিশ্লেষণযে হারে সূচক বাড়ছে সে হারে কমছে না লোকসান
spot_img
spot_img

যে হারে সূচক বাড়ছে সে হারে কমছে না লোকসান

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ বৃহস্পতিবার ২৭ জুন, ২০২৪ তারিখ সপ্তাহের শেষ কার্যদিবসে পুঁজিবাজারে সূচক উত্থানের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। সেই সাথে বেড়েছে বেশিরভাগ শেয়ারের দর। এদিন দৈনিক লেনদেনে রয়েছে ইতিবাচক প্রভাব। দিন শেষে আজ ৬১.৩৪ শতাংশ শেয়ারের দর বেড়েছে।

জানা যায়, আজ ২৭ জুন ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৯৯ শতাংশ বা ৫২.৬৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৩৫৫.৪১ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১৭.৬৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ১৮৩.৫১ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ১৮.৭৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৯২২.৫৬ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৪০১ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৪৬ টির, কমেছে ৯৯ টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৬ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৬১.৩৪ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ১৭ কোটি ৭০ লাখ ৭২ হাজার ৮০৬ টি শেয়ার ১ লাখ ৫৬ হাজার ৩৭৩ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৭০৫ কোটি ৮৩ লাখ ১১ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ২৬ জুন ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১.১৬ শতাংশ বা ৬০.৮৮ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ৫ হাজার ৩০২.৭২ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১৬.২৭ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১ হাজার ১৬৫.৮৩ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ২৫.৮৯ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১ হাজার ৯০৩.৮৩ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৪০৪ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ২৫১ টির, কমেছে ৮৯ টির এবং অপরিবর্তিত রয় ৬৪ টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ৬২.১২ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পায়। সারাদিনে ডিএসইতে ১৪ কোটি ৯৮ লাখ ১৫৬ টি শেয়ার ১ লাখ ৩৮ হাজার ৭৯০ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৬০৫ কোটি ১২ লাখ ২৯ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ১০০ কোটি ৭০ লাখ ৮২ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ১.০৯ শতাংশ বা ১৬৩.৬৬ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১৫ হাজার ৮৮.৫৯ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৪১ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৩৪ টির, কমেছে ৬৯ টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৮ টির। আজ দিন শেষে সিএসইতে লেনদেন হয়েছে ১১৫ কোটি ৯২ লাখ ৬৫ হাজার ৯১১ টাকা।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments