ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: সমাপ্ত সপ্তাহে অর্থাৎ ২৩ জুন থেকে ২৭ জুন, ২০২৪ তারিখ পর্যন্ত এই ৫ কার্যদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, আলোচ্য সপ্তাহটিতে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৪৬.২০ শতাংশ। এদিকে ক্যাাপিটেক গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ডের ইউনিট দর ৩৯.২০ শতাংশ বেড়ে তালিকায় দ্বিতীয় এবং লিন্ডে বিডির শেয়ার দর ৩৫.৬৬ শতাংশ বেড়ে এ তালিকায় তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়া সাপ্তাহটিতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় আরও রয়েছে- পেপার প্রসেসিং, মনোস্পুল পেপার, ওয়াটা কেমিক্যাল, হাইডেলবার্গ সিমেন্ট, ইউনিলিভার কনজ্যুমার, পিপুলস ইন্সুরেন্স এবং রেনাটা লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ও.


































Recent Comments